সিরাজগঞ্জ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এলো সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাটখোলা। আজ সেখানে মাত্র ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একদম টাটকা গরুর মাংস।
সকাল থেকেই এই বিশেষ দামে মাংস কেনার জন্য স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বাজারের অন্যান্য জায়গার তুলনায় দাম অনেকটা কম হওয়ায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন কান্দাপাড়া হাটখোলার এই অস্থায়ী মাংসের দোকানে।

একটি মন্তব্য পোস্ট করুন