🔴 ব্রেকিং

শিরোনাম

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ ও সংবর্ধনা



দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ খ্রিস্টাব্দের এসএসসি ও ভোকেশনাল (ভোক) শিক্ষার্থীদের বিদায়, নবাগতদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। 


এ সময় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম,উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুস আলী,নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, বিএনপি নেতা মোজাহার আলী,সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আনিছুর রহমানসহ সুধীবৃন্দ,গণমাধ্যম কর্মী,বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং বিদায়ী ও নবাগত শিক্ষার্থীরা।


বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


সাকিব হাসান নাইম  

ঘোড়াঘাট (দিনাজপুর)

Post a Comment

নবীনতর পূর্বতন