🔴 ব্রেকিং

শিরোনাম

সিরাজগঞ্জের কামারখন্দে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও স্থানীয় মসজিদের ইমাম



শাশুড়ি ডেকে প্রেমের সম্পর্ক: ২ সন্তানসহ গৃহবধূকে নিয়ে ৪ সন্তানের জনক ইমাম উধাও

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে চাঞ্চল্যকর এক পরকীয়া প্রেমের ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলার বাঁশবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক হাফেজ ইমরান হোসেন নূরী (৩৭) প্রতিবেশী এক গৃহবধূকে নিয়ে উধাও হয়েছেন। গত ১৩ এপ্রিল রাতে দুই সন্তানের জননী ইসমত আরাকে (৩৮) নিয়ে পালিয়ে যান তিনি।

সম্পর্কের নেপথ্য: জানা গেছে, ইমরান হোসেন বাঁশবাড়িয়া গ্রামে 'মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা' পরিচালনা করতেন। সেই সুবাদে পাশের বাড়ির রানা সেখের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ইমরান রানা সেখের স্ত্রী ইসমত আরাকে 'শাশুড়ি' বলে সম্বোধন করতেন। তবে এই ডাকের আড়ালেই গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। স্থানীয়রা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা তা কানে তোলেননি।

হাতেনাতে ধরা ও পলায়ন:

ভুক্তভোগী রানা সেখ ঋণগ্রস্ত হয়ে মাস দেড়েক আগে স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের মৌচাকে চলে যান। সেখানেও ইসমত আরার পিছু ছাড়েননি ইমরান। গত ১০ এপ্রিল রাতে মৌচাকের ভাড়া বাসায় তাদের অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলেন রানা সেখ। মান-সম্মানের ভয়ে তখন ইমরানকে ছেড়ে দিলেও স্ত্রীকে তার বাবার বাড়ি সিরাজগঞ্জের মোহনপুরে রেখে যান রানা। সেখান থেকেই গত ১৩ এপ্রিল রাতে ইসমত আরাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান ইমরান।

Post a Comment

নবীনতর পূর্বতন