🔴 ব্রেকিং

শিরোনাম

নাটোরের গুরুদাসপুর 204 পিস ইয়াবা সহ পাঁচজন আটক

 


স্টাফ রিপোর্টার মোঃ সাগর 


তথ্য সূত্র: গুরুদাসপুর থানার মামলা নং-১১, জিআর নং-১০৩২, তারিখ: ২৩/০৪/২০২৬ খ্রিঃ; ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারা।

গুরুদাসপুর থানা পুলিশের নিয়মিত রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বাজার টহল ডিউটির অংশ হিসেবে এসআই মোঃ এমদাদুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, থানাধীন মহারাজপুর গ্রামে মোঃ শুভ ইসলাম (২২), পিতা- মোঃ আঃ মতিন-এর বসতবাড়ির শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআই এমদাদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। ২৪/০৪/২০২৬ খ্রিঃ রাত ০৩:১০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ০৫ জনকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে—

মোঃ বানী মোল্লা (৩৭)-এর নিকট হতে ৬৪ পিচ

মোঃ শুভ ইসলাম (২২)-এর নিকট হতে ৫০ পিচ

মোঃ হাসিবুল ইসলাম (২১)-এর নিকট হতে ৪০ পিচ

রাব্বি হোসেন (১৯)-এর নিকট হতে ৩০ পিচ

মোঃ মেহেদী হাসান (২০)-এর নিকট হতে ২০ পিচ

মোট ২০৪ (দুইশত চার) পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২০.০৪ গ্রাম) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত আসামিদের দেখানো মতে তাদের নিজ নিজ দখল থেকে জব্দ করা হয় এবং রাত ০৩:৩০ ঘটিকায় বৈদ্যুতিক আলো ও টর্চ লাইটের সহায়তায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম-ঠিকানা:

১। মোঃ বানী মোল্লা (৩৭), পিতা- মোঃ ইসমাইল মোল্লা, সাং- ঝাউপাড়া, থানা- গুরুদাসপুর; বর্তমান ঠিকানা: শালিখা ফকিন্নিঘাট, থানা- সিংড়া, জেলা- নাটোর।

২। মোঃ শুভ ইসলাম (২২), পিতা- মোঃ আঃ মতিন, সাং- মহারাজপুর।

৩। মোঃ হাসিবুল ইসলাম (২১), পিতা- মফিজুর রহমান, সাং- ধানুরা সিদ্দিকের মোড়।

৪। রাব্বি হোসেন (১৯), পিতা- মৃত আলম হোসেন, সাং- মহারাজপুর।

৫। মোঃ মেহেদী হাসান (২০), পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- ধানুরা সিদ্দিকের মোড়।

(সকলেই থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর)

উদ্ধার হওয়া আলামত:

১। ২০৪ (দুইশত চার) পিচ ইয়াবা ট্যাবলেট

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন