মোঃ সৌরভ হোসেন, (বরিশাল জেলা প্রতিনধি)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অস্থায়ী প্রেসক্লাবে আজ সোমবার, ২৩ মার্চ বিকাল ৩:৩০ মিনিটে কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাসেল কবির, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর জে এফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সজিব খান, বাকি আল্লাহ খান, মোঃ শাহেদ আলী, মোঃ সৌরভ হোসেন, মোশারেফ হোসেন, রিয়া মনি, তামিম হোসেন সজীব সহ অন্যান্য সাংবাদিকগণ।
সভা শুরু হয় সভাপতি এস এম শাহ আলম এর শুভেচ্ছা বক্তব্য দিয়ে। প্রধান অতিথি সাংবাদিকদের দিক-নির্দেশনা প্রদান ও বিভিন্ন প্রশিক্ষণ দেন। এছাড়া সাংবাদিকরা প্রধান অতিথির কাছে তাদের প্রশ্ন করেন এবং তিনি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাংবাদিকদের ভবিষ্যতে অগ্রগামী হওয়ার পরামর্শ দেন।
কর্মশালার সমাপ্তিতে প্রধান অতিথি সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন এবং বিকেল ৫টায় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন