দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জনকল্যাণমূলক সংগঠন স্বেচ্ছাসেবী বন্ধু ফাউন্ডেশন-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ আছর উপজেলার ওসমানপুর, খোদাদাদপুরসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অবহেলিত মানুষ কে তারা সহযোগিতা করেন, ওসমানপুর উচ্চ বিদ্যালয় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
মোঃ এহসানুল হক
প্রধান শিক্ষক, খোদাদাদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়
মোঃ জামিরুল ইসলাম
সহকারী শিক্ষক, ওসমানপুর উচ্চ বিদ্যালয়।
উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর স্বেচ্ছাসেবী, শিহাব, সুরুজ, আলী, মিখাইল, লিটন, শাওন, নাসির, ফুয়াদ, এনামুল ও মাহবুবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ
জানা যায়, ২০১৯ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী বন্ধু ফাউন্ডেশন করোনা ভাইরাস মহামারির কঠিন সময়ে মানুষ কে সহযোগিতার মাধ্যমে কার্যক্রম শুরু করে ২০২৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও দুধের প্যাকেট বিতরণ করেন। এতে সুবিধাভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
সংগঠনের সভাপতি মোঃ তারেক রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মজনুর রহমান জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। একদিন ঘোড়াঘাট উপজেলার সকল অবহেলিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি, (দিনাজপুর)

একটি মন্তব্য পোস্ট করুন