🔴 ব্রেকিং

শিরোনাম

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুয়েত ফাহাহিল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.এইচ. খান এনাম

 


স্টাফ রিপোর্টার:

 কুয়েত ফাহাহিল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.এইচ. খান এনাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তায় তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে এসেছে আনন্দ, আত্মশুদ্ধি ও ত্যাগের মহান বার্তা। ঈদ কেবল উৎসব নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা-যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের জীবনে। দূর হোক সকল হানাহানি, বিভেদ ও অশান্তি। দেশ ও প্রবাসে থাকা প্রতিটি বাংলাদেশির জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে এ.এইচ. খান এনাম উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। তাদের কঠোর পরিশ্রম ও ত্যাগের ফলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, তিনি বাংলাদেশ ছাত্রলীগ বানিয়াচং উপজেলা শাখার সাবেক সহ-সম্পাদক হিসেবে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে কুয়েতের ফাহাহিল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেষে তিনি দেশবাসী-সহ বিশ্বের সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন