🔴 ব্রেকিং

শিরোনাম

চৌহালীতে আতা ফলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত দুই কিশোর পলাতক


সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ হযরত আলী 

সিরাজগঞ্জের চৌহালীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে আতা ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই কিশোরের বিরুদ্ধে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো ওই গ্রামের কালাম বেপারির ছেলে কাউসার হোসেন (১০) ও ফজলুল হকের ছেলে রহিম রেজা (১৪)। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে তার মায়ের সামনে থেকেই আতা ফল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পাশের একটি গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ শুরু করলে এবং শরীরে রক্ত দেখে পরিবারের স্বজনরা তাকে জিজ্ঞেস করলে সে বিস্তারিত খুলে বলে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের কাছে বিচার চায় ভুক্তভোগী পরিবার। তবে তিনি আইনি সহায়তার পরিবর্তে চিকিৎসা করিয়ে পরে বিষয়টি ‘মিমাংসা’ করে দেওয়ার আশ্বাস দেন। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের হুমকি ও ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে গত তিনদিন ঘটনাটি গোপন ছিল। শনিবার বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ও গণমাধ্যমকর্মীরা এলাকায় গেলে অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত মামলা রুজুসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন