🔴 ব্রেকিং

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


চাঁপাইনবাবগঞ্জে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।


স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় সারাদেশে পরিচালিত হতে যাওয়া ২০ এপ্রিল সোমবার এই টিকাদান কর্মসূচির গুরুত্ব জনসাধারণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সভায় টিকাদানের লক্ষ্যমাত্রা, তারিখ এবং প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।


সভায় সিভিল সার্জন ডা: এ কে এম শাহাব উদ্দিন ও উপস্থিত কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এই বিশেষ ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। নির্ধারিত বয়সের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের উৎসাহিত করতে গণমাধ্যম কর্মীদের ব্যাপক প্রচারণার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সঠিক প্রচারণার মাধ্যমেই জেলার শতভাগ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সিভিল সার্জন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন