🔴 ব্রেকিং

শিরোনাম

বাড়ল জ্বালানি তেলের দাম, রোববার থেকে কার্যকর


নিজস্ব প্রতিবেদক:

দেশে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত দাম আগামী রোববার থেকে সারাদেশে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে। এতে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর এর প্রভাব বেশি পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সরকার বলছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে দাম পুনর্বিবেচনা করা হতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন