তোফায়েল আলম ভূঁইয়া
দুর্গাপুর নেত্রকোনা প্রতিদিনিধি
সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি খুব শিগগিরই সাধারণ মানুষ দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
স্থানীয়দের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় অবৈধ ও অবৈজ্ঞানিক বালু উত্তোলন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন করে মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভারী করার সুযোগ আর থাকবে না। যত্রতত্র বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভূমিকম্পের মতো দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি বাড়ছে।”
তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষা নিশ্চিত করে বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়ন—দুটিই একসঙ্গে সম্ভব হয়।
দুর্গাপুর উপজেলার পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নকে কেন্দ্র করে একটি আধুনিক ‘ট্যুরিজম হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করবেন।তিনি আশা প্রকাশ করেন, পর্যটন কেন্দ্র গড়ে উঠলে উন্নত হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধাও দ্রুত সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ।এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলে

একটি মন্তব্য পোস্ট করুন