🔴 ব্রেকিং

শিরোনাম

মাদক বিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার-১



মোঃ সৌরভ হোসেন, (বরিশাল জেলা প্রতিনিধি ) 

মেহেন্দিগঞ্জ উপজেলায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন ওরফে রাফি বেপারী (২০), পিতা মোঃ বাছেদ বেপারী, সাং হাসানপুর, ০৩ নং ওয়ার্ড, থানা মেহেন্দিগঞ্জ।


পুলিশ সূত্রে জানা যায়, এসআই সিদ্দিকুর রহমান ও এসআই রহিমের নেতৃত্বে ১৭/০৪/২০২৬ তারিখে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজাপুর এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় ডাকাতি মামলাও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সে একজন চিহ্নিত পেশাদার অপরাধী ও মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত।


এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। অপরাধী যেখানেই থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। আমি যতদিন মেহেন্দিগঞ্জে দায়িত্বে আছি, ততদিন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো।


পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন