🔴 ব্রেকিং

শিরোনাম

দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

ইয়াছিন ইসলাম হৃদয় 


চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


১৮ই এপ্রিল দিনব্যাপি দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে নব গঠিত কমিটির অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষ্যে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম, প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন