🔴 ব্রেকিং

শিরোনাম

সিরাজগঞ্জে তেহেরি দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ


স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের হরিণা পিপুলবাড়িয়া বাজারে একটি তেহেরি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, “তেহেরি ঘর” নামে পরিচিত ওই দোকানের তৃতীয় তলায় প্রতিদিনই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তেহেরি খাওয়ার অজুহাতে তরুণ-তরুণীরা সেখানে গিয়ে নির্জন স্থানে সময় কাটায় এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।

এলাকাবাসীর দাবি, দোকানের মালিক এসব কার্যকলাপের জন্য নির্দিষ্ট অর্থ আদায় করে আসছেন। এছাড়া ওই ভবনের ছাদে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগও রয়েছে। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরমভাবে বিরক্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

স্থানীয়রা আরও জানান, একাধিকবার সতর্ক করার পরেও সংশ্লিষ্ট ব্যক্তি তার কার্যক্রম বন্ধ করেননি। ফলে এলাকায় সামাজিক অবক্ষয় ও যুবসমাজের ক্ষতির আশঙ্কা বাড়ছে।

এদিকে, খাবারের মান নিয়েও অভিযোগ উঠেছে। এক গ্রাহক জানান, তিনি তেহেরি পার্সেল নিয়ে গিয়ে নিম্নমানের খাবার পেয়েছেন।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন