🔴 ব্রেকিং

শিরোনাম

কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:


কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।


বৃহস্পতিবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে সকাল ৭টার দিকে কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোরদের কুচকাওয়াজ,শারীরিক কসরত প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জালাল উদ্দিন বলেন, আজকের মহান স্বাধীনতা দিবসে স্মরণ করছি যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়নে যারা অবদান রেখে চলেছে। অনেক কষ্টার্জিত স্বাধীনতা সত্ত্বেও আমাদের মধ্যে এক ধরনের দৈন্যতা রয়েছে, যে কারণে আমরা সবকিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি।


সার্বভৌমত্ব রক্ষায়, উন্নত দেশ গড়তে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণে রেখে আমাদের দেশের জন্য কাজ করে যেতে হবে। আমাদের সহনশীল হতে হবে। যার যা কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।


এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

নবীনতর পূর্বতন