🔴 ব্রেকিং

শিরোনাম

কটিয়াদীতে ট্রাকের চাপায় গরুসহ এক যুবকের মৃত্যু



এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: 


কিশোরগঞ্জের ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় ইমন মিয়া (২৬) নামে এক যুবকের গরুসহ মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় ইমন মিয়াকে চাপা দিলে গরুসহ তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।


কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষকের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি আইনানুগ পদক্ষেপের প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন