🔴 ব্রেকিং

শিরোনাম

ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ



দিনাজপুরের ঘোড়াঘাটে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী বিকাশ সহায়ক সংস্থা (পিবিএসএস) এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৮ মার্চ) বাদ আছর উপজেলার বারপাইকেরগড়ে সংস্থার কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সুলতান কবির এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারপাইকেরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন মোল্লা ও বারপাইকেরগড় দরগা বাজার কমিটির সভাপতি মাসুদ রানা সহ আরও অনেকে। বক্তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

বিতরণ অনুষ্ঠানে বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের মাঝে চিনি, লাচ্চা সেমাই, মুড়ি ও দুধের প্যাকেট বিতরণ করা হয়।


এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, ফিরোজ কবির, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 


ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ



সাকিব হাসান নাইম 

প্রতিনিধি

ঘোড়াঘাট, দিনাজপুর।

Post a Comment

নবীনতর পূর্বতন